ঢাকাSaturday , 28 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের উদ্যোগ প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

admin
September 28, 2019 9:48 pm
Link Copied!

 

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের আয়োজনে শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ৪ টার দিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিএলএফ কমান্ডার খান আসাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হাকিম। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহকারী কমান্ডার শেখ মনির আহমেদ, খান আহছানউল্যাহ, কুশুলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী মোফাখখারুল ইসলাম নীলু, রিপোর্টার্স ক্লাবের অর্থ সম্পাদক গাজী মিজানুর রহমান, কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক জিএম সাইফুল ইসলাম প্রমুখ।

এর আগে সাতক্ষীরা জেলা প্রশাসক এমএম মোস্তফা কামাল এর ‘ক্লিন সাতক্ষীরা গ্রীণ সাতক্ষীরা কর্মসূচি’ সফল করতে সার্বিক সহযোগিতার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং বৃক্ষরোপণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।