নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন শাখার আয়োজনে জননেত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন পালিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউনিয়ন ছাত্রলীগের কার্যালয়ে ছাত্রলীগের সভাপতি জাবেদ আল-নাহিয়ান হৃদয়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান।
ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভপতি মেহেদী হাসানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি গোলাম রসুল, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসানুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম, সহ-সম্পাদক আকরাম হোসেন প্রমুখ। এছাড়াও সকাল ১০ টার ইউনিয়নের উকসা মাধ্যমিক বিদ্যালয় ও গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
