ঢাকাFriday , 27 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পাঁচ দফা দাবি আদায়ের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

admin
September 27, 2019 9:36 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ইনস্টিটিউট অব ডিপ্লোমা সার্ভে ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিএসইবি) কেন্দ্রীয় কমিটি ঘোষিত ৫দফা দাবি আদায়ের লক্ষে সাতক্ষীরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় সদর ভূমি অফিস প্রাঙ্গণে আইডিএসইবি সাতক্ষীরা জেলা শাখা এ মতবিনিময় সভার আয়োজন করে। আইডিএসইবি জেলা শাখার সভাপতি মো. রেজাউল করিম’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইডিএসইবি খুলনা বিভাগীয় সভাপতি মো. মোখলেছুর রহমান। সাংগঠনিক সম্পাদক মো. এমদাদুর রহমান তারেক’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইডিএসইবি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মো. ইসমাইল হোসেন, আইডিএসইবি খুলনা বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শিপন, আইডিএসইবি সাতক্ষীরা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. নাসির উদ্দীন প্রমুখ। সার্ভেয়ার ও সমমানের পদে বিভিন্ন দপ্তরে কর্মরত সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায় ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি জানিয়ে বক্তারা বলেন, সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতিনিধিত্বকারী একমাত্র সংগঠন ‘ইনস্টিটিউট অব সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিএসইবি)’। আগামী এক মাসের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সংগঠনের পক্ষ থেকে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। ১০ম গ্রেডে বেতন ছাড়াও কানুনগো ও উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার পদে পদোন্নতির লক্ষে পিএসসি কর্তৃক সুপারিশ প্রাপ্তদের দ্রæত জিও (সরকারী আদেশ) জারি, সকল দপ্তরে সার্ভেয়ার ও সমমান পদের নিয়োগ বিধিতে শিক্ষাগত যোগ্যতা ‘ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং টেকনোলজি)’ প্রতিস্থাপন, ওই পদের সকল কার্যক্রম কারিগরি সংশ্লিষ্ট বিধায় সার্ভেয়ার পদটি কারিগরি পদ হিসেবে ঘোষণা এবং সকল দপ্তরে সার্ভেয়ার ও সমমানের শূন্যপদে দ্রæত নিয়োগ দেওয়ার দাবি জানান।বক্তারা আরও বলেন, ভূমি মন্ত্রণালয়ের কানুনগো ও উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার পদে দীর্ঘ ১৬ বছর যাবৎ কোনো পদোন্নতি বা নিয়োগ না থাকায় এক হাজার ৪শ’টি পদের মধ্যে এক হাজার ২শ’ ৫০টি পদ শূন্য রয়েছে। এ সকল শূন্য পদ পূরণে মহামান্য আদালতের ৮টি মামলার রায় বাস্তবায়নে মন্ত্রণালয় হতে সুপারিশ চেয়ে পিএসসিতে প্রস্তাব পাঠানো হয়। মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে ২০১৬ সালে পিএসসি দ্রæত নিয়োগের সুপারিশ করেছে। এরপর সুপারিশ প্রাপ্তদের জিও জারির বিষয়ে ভূমি মন্ত্রী গত ২৮ এপ্রিল নথি অনুমোদন করলেও এখনও জিও জারি করা হয়নি। যা অত্যন্ত দু:খ জনক। সরকারের সকল দপ্তরে কর্মরত অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়ন করা হয়েছে। কিন্তু সমমান এবং এক ও অভিন্ন শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন হওয়া সত্তে¡ও সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়ন করা হয়নি। অথচ উক্ত বৈষম্য দূরীকরণে ‘সকল ডিপ্লোমাধারীদেরকে ২য় শ্রেণির গেজেটেড পদমর্যাদা ও বেতন স্কেল ১০ম গ্রেড’ প্রদানে প্রধানমন্ত্রীর অনুশাসন রয়েছে। আগামী এক মাসের মধ্যে ওই অনুশাসন বাস্তবায়নে সরকারের প্রতি আহŸান জানানো হয়।’ এ সময় সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।