ঢাকাFriday , 27 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে বিশ্ব জলবায়ু কর্মসূচি সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

admin
September 27, 2019 10:13 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে আট দিন ব্যাপী বিশ্ব জলবায়ু কর্মসূচি সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা মিলিত হয়। বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান লিডার্সের আয়োজনে প্রকল্প সমন্বয়কারী রণজিৎ কুমার মন্ডলের সঞ্চালনায় এবং বিশ্ব জলবায়ু কর্মসূচি সপ্তাহ পালন উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, লিডার্সের নির্বাহী পরিচালক ও বিশ্ব জলবায়ু পরিষদ কর্মসূচি পালন উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মোহন কুমার মন্ডল। আলোচনা সভায় ছাত্র যুব ও সুশীল সমাজের পক্ষ থেকে ১৮ টি দাবি উপস্থাপন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা জলবায়ু পরিষদের সভাপতি ও শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ নাজিম উদ্দীন, শিক্ষক ও সাংবাদিক রণজিৎ বর্মণ, কালিগঞ্জ যুব ফোরামের উপদেষ্টা ও সাংবাদিক মো. আনোয়ার হোসেন, কালিগঞ্জ যুব ফোরামের উপদেষ্টা পরিষদের সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, বারসিকের লিয়াজোঁ অফিসার ও উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, লিডার্সের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, বারসিকের কর্মকর্তা বৃন্দ, কালিগঞ্জ এবং শ্যামনগর যুব ফোরাম ,সিডিও ইয়ুথ টিম এবং এসএসটির সদস্যবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।