ঢাকাFriday , 27 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ল স্টুডেন্টস ফোরামের বার্ষিক নির্বাচন ২৮ সেপ্টেম্বর

admin
September 27, 2019 10:37 pm
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরায় সংগঠন ল স্টুডেন্টস ফোরামের বার্ষিক নির্বাচন ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সে উপলক্ষে সাতক্ষীরা ল কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। নির্বাচনটি সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ল কলেজে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ৩ জন, সিনিয়র সহ সভাপতি পদে ২ জন, সহ সভাপতি পদে ৩ জন এবং সাধারণ সম্পাদক পদে ২ জনসহ মোট ২৬ জন অংশ গ্রহণ করছে। নির্বাচন কমিশন সূত্র জানায়, গত ১৩ সেপ্টেম্বর মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন ছিল। মনোনয়ন পত্র প্রত্যাহারের তারিখ ছিল ১৪ সেপ্টেম্বর। চুড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয় ১৫ সেপ্টেম্বর। ২৮ সেপ্টেম্বর সাতক্ষীরা ল কলেজের মিলনায়তনে সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচনকালে উপস্থিত থাকবেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও সাতক্ষীরা ল কলেজের অধ্যক্ষ অ্যাড. এস এম হায়দার, প্রধান নির্বাচন কমিশনার নাজমুল হক, নির্বাচন কমিশনার কাজী শাহাব উদ্দীন সাজু, শেখ মোখলেছুর রহমান, নূর আলী প্রমুখ। নির্বাচনে ভোটারদের যথা সময়ে উপস্থিত হওয়ার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আহŸান জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।