ঢাকাFriday , 27 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ডালিম চেয়ারম্যানের সহযোগিতায় খাজরার বারুইপাড়ায় তৈরি হচ্ছে প্রতিমা

admin
September 27, 2019 11:11 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি: আশাশুনির খাজরা বারুইপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের শারদীয় দুর্গাপূজার কার্যক্রম এবছর অর্থাভাবে বন্ধ ছিল। কমিটির সদস্যরা যখন নিরাশায় ভুগছিলেন তখন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খাজরা ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিমের আর্থিক সহায়তায় থেমে থাকা প্রতিমা তৈরির কাজ আবার শুরু হয়েছে। আনন্দাশ্রু আর খুশিতে ফের মাতোয়ারা হয়েছে ওই গ্রামের হিন্দু ধর্মাবলম্বী আবাল-বৃদ্ধ বণীতারা। খাজরা গ্রামের সাবেক ইউপি সদস্য মিলন রানী হরি জানান, একশো বছরেরও অধিককাল ধরে চলে আসা আমাদের গ্রামের শারদীয়া দুর্গা পূজা এবার অর্থাভাবে বন্ধ হতে বসেছিল। এবার আর মায়ের পূজা হবে না ভেবে আমরা খুবই ভেঙে পড়েছিলাম। বিষয়টি লোকমুখে শুনে আমাদের চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম মন্দির কমিটির লোকদের ডেকে অর্থের জন্য পূজা বন্ধ হবে না বলে আমাদের আশ্বস্ত করেন। তাই মাত্র ১৫ দিন আগে আমরা আবার প্রতিমা তৈরির কাজ শুরু করেছি যা প্রায় শেষ পর্যায়। চেয়ারম্যান ব্যক্তিগত তহবিল থেকে আমাদের দশ হাজার টাকা ও বাজার কমিটির পক্ষ থেকে দশ হাজার টাকার ব্যবস্থা করে দিয়েছেন। আমরা খুব খুশি হয়েছি এবং তাকে আশীর্বাদ ও তার দীর্ঘায়ু কামনা করছি। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে খাজরা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ডালিম মিলন হরির হাতে প্রতিশ্রæত টাকার একাংশ প্রদান করেন। এ সময় আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, নব নির্বাচিত সভাপতি জিএম আল ফারুক, সহ সভাপতি আলী নেওয়াজ, সাধারণ সম্পাদক সমীর রায়, মুক্তিযোদ্ধা দিনেশ মন্ডল ও পরিষদের ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। চেয়ারম্যান বলেন- আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বে রোল মডেল হিসেবে পরিচিত। আমাদের সামনে অর্থের অভাবে পূজা বন্ধ হবে এটা মেনে নেওয়া যায় না। আমি আমার সাধ্য মত চেষ্টা করেছি। সবাই মিলে মিশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে সোনার বাংলা গড়ে তুলতে চাই বলেই হিন্দু ধর্মাবলম্বী ভাইদের পাশে দাঁড়িয়েছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।