ঢাকাFriday , 27 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খাজরায় মামলাবাজ জয়নাবের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

admin
September 27, 2019 11:10 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির খাজরায় মামলাবাজ জয়নাব ওরফে অফরুনকে গ্রেফতার ও নিরীহ মানুষদের হয়রানির হাত থেকে রক্ষার দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে খাজরা মোল্যা বাড়ির মোড়ে বাজার সড়কে এ মানববন্ধন করে ভুক্তভোগী এলাকাবাসী। এলাকার শত শত নারী পুরুষের অংশ গ্রহণে মানববন্ধন চলাকালে রবিউল ইসলাম, রীনা, রহিমা, রূপা দাশ, ছফেদা, মইরদ্দি মোল্যা, রহিম মোল্যা, আ. হাকিম মোল্যা, ইয়াকুব আলিসহ বক্তারা বলেন, জবেদ মোল্যার স্ত্রী জয়নাব ওরফে অফুরন ও তার স্বামী মামলাবাজ, জমি জবর দখলকারী। ২০০৪ সালে জয়নাব নিজ সন্তান মৃত্যুর ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা করে বিবাদীদের কাছ থেকে ৪ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে মামলা মিটিয়ে নেয়। বক্তারা আরও বলেন, জমি বিক্রয়ের কথা বলে প্রতিবন্ধী আব্দুর রশিদ গাজীর কাছ থেকে টাকা নিয়ে ২০১২ সালের ২ আগস্ট ২৩৫১ নং দলিল করে দিলেও পরবর্তীতে দেখা যায় যে সাড়ে ৫ শতক জমি রেজিস্ট্রি করে দিয়েছে সেটি ঈদগাহের জমি। রীনা, রহিমা, রীতা, রূপা ও ছফেদাদেরকে ঘর পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নিলেও দেয়নি। মইরুদ্দির পুকুর জবর দখল করেছে, রবিউলের মৎস্য ঘের জবর দখল করবে বলে হুমকি দিচ্ছে। সে এলাকায় অসামাজিক কাজ করলেও কেউ কথা বলতে সাহস করে না। কথা বললেই মিথ্যা মামলা ও ধর্ষণ মামলার হুমকি দিয়ে থাকে। জয়নাব তার জামাতা রুহুল আমিনকে দিয়ে রহিম মোল্যার বিরুদ্ধে সিআর ১৪৫/১৯ মামলা করেছে। ২০ সেপ্টেম্বর মোল্যা বাড়ি মোড়ের ব্যবসায়ী মনিরুলের দোকানে গিয়ে জয়নাব ও শাহাজাহানসহ অজ্ঞাত কয়েজকজন তার কাছে মাছের ঘের করতে গেলে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। ওই দিন তারা মনিরুল কে ভয় দেখিয়ে দোকানের বাক্সে থাকা ৫০ হাজার টাকা, স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং এক সপ্তাহের মধ্যে বাকি টাকা গুছিয়ে রাখতে বলে হুমকি ধামকি দিয়ে চলে যায়। গত সোমবার মনিরুল নিরুপায় হয়ে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে জয়নাব তাদের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা করার পাঁয়তারা শুরু করেছে বলে এলাকাবাসী জানান। মিথ্যা মামলাবাজ জয়নাব ও তার স্বামীকে গ্রেফতার করে এলাকাবাসীকে রক্ষার দাবিতে প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।