ঢাকাFriday , 27 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দোকান কর্মচারী আটক

admin
September 27, 2019 10:35 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে মনিরুজ্জামান সবুজ নামে এক দোকান কর্মচারীকে স্থানীয় জনতার সহায়তায় আটক করেছে পুলিশ। সে উপজেলার তারালী ইউনিয়নের জাফরপুর গ্রামের ফজলুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে তারালী ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মেয়ে ও জাফরপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রীর ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে নাজিমগঞ্জ বাজারের একটি বস্ত্রবিপনীর কর্মচারী মনিরুজ্জামান সবুজ (২১)।

মেয়ের চিৎকারে তার পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এগিয়ে এসে মনিরুজ্জামান সবুজকে আটক করে থানায় খবর দেয়। পরবর্তীতে থানার উপ-পরিদর্শক জিয়ারত আলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে সবুজকে আটক করে থানায় আসেন। শুক্রবার সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছিল। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন ধর্ষণের অভিযোগে একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।