কলারোয়া প্রতিনিধি: কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলা মোড়স্থ পাইলট হাইস্কুল মার্কেটের দ্বিতীয় তলায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংগঠনিক ও সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এমএ কালাম সভায় সভাপতিত্ব করেন। কমিটির সিনিয়র সহ.সভাপতি সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহ.সভাপতি শেখ জাকির হোসেন, সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এমএ মাসুদ রানা, দপ্তর-প্রচার সম্পাদক সুজাউল হক, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম মনি, নির্বাহী সদস্য গোলাম রহমান, আব্দুর রহমান, আনোয়ার হোসেন ও সদস্য সরদার জিল্লুর রহমান প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
