ঢাকাFriday , 27 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ইসলামকাটীতে ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ বিষয়ক কর্মসূচি পালিত

admin
September 27, 2019 9:37 pm
Link Copied!

ইসলামকাটী (তালা) প্রতিনিধি: তালা উপজেলার ইসলামকাটীতে ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ বিষয়ক কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে ইসলামকাটী ইউনিয়ন পরিষদ দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে। ইউপি চেয়ারম্যান সুভাস চন্দ্র সেনের পরিচালনায় দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়। এ সময় ইউপি সদস্য, ন্যাশনাল সার্ভিস কর্মী ও ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে স্বেচ্ছায় অংশ গ্রহণ করেন। এ সময় ইউপি চেয়ারম্যান বলেন, ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ বাস্তবায়নের জন্য আমাদের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এ কর্মসূচি পালন করা হচ্ছে। আমাদের নিজেদের পরিবেশ নিজেদের পরিচ্ছন্ন রাখতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।