ঢাকাThursday , 26 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে প্রতিবন্ধী বিষয়ক ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত

admin
September 26, 2019 11:19 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে দুইদিন ব্যাপী প্রতিবন্ধীতার প্রাথমিক শনাক্তকরণ, প্রতিরোধ ও রেফারেল বিষয়ে ওরিয়েন্টেশন সেশন পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এ ওরিয়েন্টেশনের সমাপনী সেশন অনুষ্ঠিত হয়। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় উপজেলার মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে ২৫ ও ২৬ সেপ্টেম্বর ডিআরআরএ পিআইএইচআরএস-ওও প্রকল্প দুইদিনে দুটি ব্যাচে দিনব্যাপী এ সেশনের আয়োজন করে। দুটি ব্যাচে উপজেলার ৬৮ জন স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকগণ অংশগ্রহণ করেন। ওরিয়েন্টেশন সেশন থেকে অংশগ্রহণকারীগণ প্রতিবন্ধীতা শনাক্তকরণ বৈশিষ্ট্য ও প্রতিরোধ রেফারেল পদ্ধতি বিষয়ে দক্ষতা অর্জন করেন। ওরিয়েন্টেশন সেশন পরিচালনা করেন, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. অজয় কুমার সাহা, উপজেলা হেল্থ কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এ.এন.এম নাসিম ফেরদাউস, ডিআরআরএ ইনক্লুশান ম্যানেজার নীলোৎপল মন্ডল। ওরিয়েন্টেশন সেশন পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন, জেলা ম্যানেজার মো. আবুল হোসেন, ডিআরআরএ কর্মকর্তা মো: আরিফুল ইসলাম, কার্তিক চন্দ্র পাল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।