শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে কিশোরীদের পুষ্টি, ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা ও অধিকার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় শ্যামনগর গ্রামীণ কনভেনশন সেন্টারে নকশীকাঁথা, এনজেন্ডারহেলথ বাংলাদেশ ও নিউট্রিশন ইন্টারন্যাশনাল এ কর্মশালার আয়োজন করে। নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নিউট্রিশন ইন্টারন্যাশনালের ন্যাশনাল প্রোগ্রাম অফিসার ড. আশেক মাহফুজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এনজেন্ডারহেলথ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ডা. শেখ নাজমুল হুদা, প্রোগ্রাম অফিসার ডা. লাকি ঘোষ। কর্মশালায় বক্তারা কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সেবা, পুষ্টি, বাল্য বিবাহ প্রতিরোধে কিশোরীদের ভূমিকা, ইভটিজিং, ভবিষ্যৎ জীবনের পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে কিশোরীদের কাছ থেকে মতামত গ্রহণ করেন। কর্মশালায় নকিপুর এইচ সি সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও দেবীপুর কমিউনিটি ক্লিনিকের ফিস্টুলা চ্যাম্পিয়ন ২০ জন কিশোরী অংশগ্রহণ করে।
