ঢাকাThursday , 26 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় আদালতের রায় উপেক্ষা করে সম্পত্তি জবর দখলের চেষ্টা প্রতিপক্ষের হামলায় এক নারী আহত

admin
September 26, 2019 11:15 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় উচ্চ আদালতের রায় অমান্য করে পুরুষ লোক বাড়িতে না থাকার সুযোগে ধান রোপণের চেষ্টাকালে প্রতিপক্ষের হামলায় এক নারী গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে পাইকগাছার গড়ইখালীর কুমখালী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, ওই এলাকার দিলিপ সানা ২০/২৫জন লোক নিয়ে সঞ্জীব ঢালীদের দখলীয় সম্পত্তিতে ধানের চারা রোপণ করতে যায়। সঞ্জীব ঢালীদের বাড়িতে পুরুষ লোক না থাকায় তার বোন সুপ্রিয়া ঢালী প্রতিপক্ষ দিলিপ সানাদের ধান রোপণে বাঁধা দেয়। এ সময় তাদের হামলায় সুপ্রিয়া ঢালী গুরুতর আহত হয়। আহতকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, কুমখালী মৌজায় ৫০ বিঘা সম্পত্তি নিয়ে সঞ্জিব ঢালীর সাথে ও প্রতিপক্ষ দিলিপ সানা ও ধীমান বৈদ্যদের দীর্ঘ দিন আদালতে মামলা চলে আসছে। খুলনা জেলা ৪র্থ জজ আদালত উক্ত মামলায় দখলভিত্তিক স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন। কিন্তু প্রতিপক্ষ দিলীপ সানা ও ধীমান বৈদ্যরা আদালতের আদেশ অমান্য করে সম্পত্তি জবর দখলের জন্য দীর্ঘদিন পাঁয়তারা করে আসছে। এ ব্যাপারে সম্প্রতি উপজেলা নির্বাহী আদালত থেকে উক্ত সম্পত্তিতে প্রতিপক্ষের বিরুদ্ধে ১৪৪ ধারার বিধান মতে এম.আর ২০৮/১৯ নং মামলা দায়ের রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।