শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরের দেবীপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করলেন নিউট্রিশন ইন্টারন্যাশনাল এর প্রতিনিধি দল। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় নিউট্রিশন ইন্টারন্যাশনাল এর ন্যাশনাল প্রোগ্রাম অফিসার ড. আশেক মাহফুজ, এনজেন্ডারহেলথ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ডা. শেখ নাজমুল হুদা, প্রোগ্রাম অফিসার ডা. লাকি ঘোষ এ ক্লিনিক পরিদর্শন করেন। ক্লিনিক পরিদর্শনকালে মহিলা জনিত ফিস্টুলা রোগ প্রতিরোধে ফিস্টুলা চ্যাম্পিয়ন কিশোরীদের বাস্তবায়িত কার্যক্রমসমূহ, পুষ্টি কার্যক্রম সহ বিভিন্ন ধরনের উদ্ভাবনীমূলক কার্যক্রম সম্পর্কে তাদেরকে অবগত করেন দেবীপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি অনিরুদ্ধ কর্মকার সম্পদ। পরিদর্শন শেষে অতিথিরা উপজেলার গ্রামীণ কনভেনশন সেন্টারে নকশীকাঁথা কর্তৃক আয়োজিত ক্লিনিকের ফিস্টুলা চ্যাম্পিয়ন কিশোরীদের নিয়ে অনুষ্ঠিত পুষ্টি, ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা ও অধিকার বিষয়ক কর্মশালায় অংশগ্রহণ করেন।
