দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় পার্টনার কোঅর্ডিনেশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে নারী কণ্ঠ উন্নয়ন সংস্থা (এনইউএস)’র আয়োজনে এবং ডিআরআরএ এর সহযোগিতায় হাদীপুর ট্রেনিং সেন্টারে এ মিটিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পার্টনার অর্গানাইজেশন বাঁচতে শেখা, ডিআরআরএ-সিবিআইডি প্রোগ্রাম নারীকণ্ঠ উন্নয়ন সংস্থা (এনইউএস), অপরাজিত নারী উন্নয়ন সংস্থা (ওএনইউএস), আইডিয়াল, সাতক্ষীরা মানব উন্নয়ন সংস্থা সমূহের নির্বাহী পরিচালক, প্রোজেক্ট ফোকাল পার্সন এবং সিবিআর ফ্যাসিলিটেটরগণ সহ ২৫ জন প্রকল্প সংশিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পার্টনার অর্গানাইজেশন সমূহের কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা পর্যালোচনা করা হয়। প্রোজেক্ট ফোকালগন নিজ নিজ প্রকল্পের পরিকল্পনা, অগ্রগতি ও অর্জনসমূহ উপস্থাপনা করেন। উল্লেখ্য যে, ডিআরআরএ লিলিয়ানা ফন্ডস্ এর সহায়তায় প্রাইড প্রকল্পটি উক্ত সংস্থা সমূহের মাধ্যমে বাস্তবায়ন করছে। এ সময় ডেপুটিডিরেক্টর প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেশন জগদীশ চন্দ্র রয়, ডেপুটি ডিরেক্টর প্রোগ্রাম কোয়ালিটি এসিউরেন্স আব্দুল্লাহ হারুন, টিমলিডার জামালউদ্দীন, ম্যানেজার অপারেশন এলএফ-ডিআরআরএ কান্ট্্ির প্রোগ্রাম আমির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
