শ্যামনগর প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনে ‘আপনার ভাবনা আমাদের ভবিষ্যৎ’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে শ্যামনগরে অধিপরমার্শ ও প্রচার অভিযান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বুড়িগোয়ালিনী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বেসরকারি সংস্থা সিসিডিবি’র আয়োজনে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান ভবতোষ মন্ডলের সভাপতিত্বে ও সিসিডিবি’র আঞ্চলিক সমন্বয়কারী মো. দানেশ আলী মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বুড়িগোয়ালিনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বশির আহমেদ, সহকারী কৃষি কর্মকর্তা মো. জামাল হোসেন, ইউপি সচিব রিয়াজুল ইসলাম, ইউপি সদস্য ডা. আব্দুল গনি, স্কুল ছাত্রী মুক্ত মনি প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
