ঢাকাWednesday , 25 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ব্যবসায়ীদের ক্ষেত্রে মানবিক দিক বিবেচনা করে কাজ করতে হবে : এমপি রবি

admin
September 25, 2019 9:49 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার প্রাণ সায়ের ব্যবসায়ী সমিতির উদ্যোগে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় শহরের কামালনগর তুফান কনভেনশন সেন্টারের যমুনা হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার প্রাণ সায়ের ব্যবসায়ী সমিতির আহŸায়ক গৌর দত্ত’র সভাপতিত্বে উন্মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বলেন, ‘মানবিক দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে। আমি ছাত্রলীগের রাজনীতি করার সময় থেকে সুন্দর সাতক্ষীরার স্বপ্ন দেখি। দেশ ও জনগণের কল্যাণে কাজ করা প্রতিটি জনপ্রতিনিধির মূল লক্ষ। জনগণের ক্ষতি করে ও পথে বসিয়ে কোন কিছু টিকতে পারে না। ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ গড়ার লক্ষে সরকারি যে পদক্ষেপ আমরা নিয়েছি। কোন অবৈধ স্থাপনা থাকবে না। তার অর্থ এই নয় পৌরসভার লিজকৃত দোকানপাট ভেঙে দেওয়া হবে। ব্যবসায়ীদের কথাও ভাবতে হবে। সব কিছু আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।’ বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাহিদ উদ্দীন, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎছ্না আরা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাতক্ষীরা পৌরসভার প্রাণ সায়ের ব্যবসায়ী সমিতির সদস্য সচিব মো. জাকির হোসেন লস্কর শেলী, জাসদ নেতা ওবায়দুস সুলতান বাবলু, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, ভোমরা স্থলবন্দর ব্যবহারকারী এসোসিয়েশনের আহŸায়ক শেখ এজাজ আহমেদ স্বপন, সাবেক সদর উপজেলা কমান্ডার মো. হাসানুল ইসলাম প্রমুখ। এ সময় ব্যবসায়ীরা বলেন, আমাদের দোকান খালের জায়গায় নেই। আমরা চার শতাধিক ব্যবসায়ী তিন পুরুষের বেশি সময় ধরে সাবেক জমিদার প্রাণনাথ বাবুর দান করা সাতক্ষীরা পৌরসভার রেকর্ডীয় সম্পত্তি লিজ নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছি। যার মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় চল্লিশ হাজার মানুষের জীবন জীবিকা নির্বাহ করে। আমরা চার শতাধিক ব্যবসায়ী আমাদের ন্যায্য দাবির কথা সাতক্ষীরাবাসী দলমত জাতি ধর্ম নির্বিশেষে সকলের কাছে তুলে ধরার জন্য এই উন্মুক্ত আলোচনা। সাতক্ষীরা নিউ মার্কেট ১১তলা ভবন তৈরির লক্ষে ভাঙ্গা হয়েছিল। যা এক বছর অতিবাহিত হলেও নিউ মার্কেট তৈরির কাজ আজও শুরু হয়নি। ব্যবসায়ীরা আজ ব্যাংক ডিফোল্ডার হয়ে বেকার হয়ে পথে পথে ঘুরছে। ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’র নামে আমাদের দোকান ভেঙে ফেললে সাতক্ষীরায় আরও অনেক মানুষ পথে বসবে এবং বেকার হয়ে পড়বে। জননেত্রী শেখ হাসিনা জনগণের বাড়ি ঘর ভেঙে কোন ক্ষতি হোক এমন কাজ করতে নিষেধ করেছেন। আমাদের পুনর্বাসন না করে দোকান ভাঙলে আমরা আন্দোলনে নামব।’ উন্মুক্ত আলোচনা সভায় ব্যবসায়ীদের চোখের পানিতে কান্না জড়িত কণ্ঠে তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। এসময় তুফান কনভেনশন সেন্টার অ্যান্ড রিসোর্টের যমুনা হল স্তব্ধ হয়ে যায়। সাতক্ষীরা পৌরসভার প্রাণ সায়ের ব্যবসায়ী সমিতির অন্তর্ভূক্ত দোকান মালিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা পৌরসভার প্রাণ সায়ের ব্যবসায়ী সমিতির সদস্য সচিব মো. জাকির হোসেন লস্কর শেলী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।