দেবহাটা প্রতিনিধি: দেবহাটা থানা পুলিশের অভিযানে ৩৮পিচ ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় এসআই প্রবীর কুমার দাশের নেতৃত্বে অভিযান চালিয়ে কুলিয়া ব্রিজের দক্ষিণ পাশ থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন বালিয়া ডাঙ্গা গ্রামের মৃত সোবহান মোল্যার ছেলে ফরিদ মোল্যা (৫৫), উত্তর কুলিয়া গ্রামের মৃত আমিন গাজীর ছেলে রাজ্জাক গাজী (৪০) এবং একই গ্রামের আব্দুল জব্বার সরদারের ছেলে আল আমিন সরদার। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেবহাটা থানায় ১২(০৯)/১৯ নং মামলা দায়ের করা হয়েছে। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
