ঢাকাWednesday , 25 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালা-পাটকেলঘাটা এলাকায় গবাদি পশুর লাম্পি রোগের প্রাদুর্ভাব

admin
September 25, 2019 9:28 pm
Link Copied!

নাজমুল হক, পাটকেলঘাটা প্রতিনিধি: তালা-পাটকেলঘাটায় সম্প্রতি গবাদি পশুর (গরু, ছাগল) এর চামড়ায় লাম্পি নামক রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সাংবাদিকদের বিশেষ সাক্ষাতে এমন তথ্য দিয়েছেন, তালার বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টার প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সমুদ্র কুমার বসু। এ সময় তিনি বলেন, দেশের অন্যান্য স্থানের মত তালা-পাটকেলঘাটাতেও ভাইরাস ঘটিত লাম্পি রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। এ রোগের প্রধান লক্ষণ হচ্ছে গবাদি পশুর চামড়ায় টিউমারের মত অসংখ্য গুটি তৈরি হয়। কিছু কিছু এলাকার স্থানীয় পল্লী চিকিৎসকগণ এটাকে গো-বসন্ত রোগ ভেবে ভুল করেন। এছাড়াও পশুর শরীরে জ্বর থাকবে, দুধের উৎপাদন কমে যাবে, শরীর শুকিয়ে যাবে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। অনেক সময় পশুর পা ফুলে গিয়ে চলা ফেরায় সমস্যা হতে পারে। তিনি আরও বলেন, এই রোগটি সাধারণত বর্ষাকালে বেশি পরিলক্ষিত হয়। তবে শুধু বর্ষাকাল নয় বছরের যে কোন সময় এ রোগটি হতে পারে। চামড়ার লাম্পি রোগ মশা ও মাছির দ্বারা এক প্রাণী হতে অন্য প্রাণীকে সংক্রমিত হয়। চামড়ার লাম্পি রোগটি ভাইরাস ঘটিত হওয়ায় তেমন কোন সুনির্দিষ্ট চিকিৎসা নেই। তবে দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধ করার জন্য অ্যান্টিবায়োটিক দেয়া যেতে পারে। এছাড়া ভিটামিন সি ও ব্যথানাশক দিলে ভাল ফল পাওয়া যায়। অনেক সময় চামড়ার গুটি ফেটে গিয়ে ক্ষত সৃষ্টি হতে পারে। সে ক্ষেত্রে এন্টিসেপটিক স্প্রে ব্যবহার করতে হবে। লালচন্দ্রপুর এলাকার সঞ্চিতা ঘোষের গাভীর শরীরে গোল গোল গুটি বেরিয়েছে এবং গরু ঠিক মতো খেতে চাচ্ছে না। এছাড়া যুগীপুকুর এলাকার মেহেরুননেছার গাভিসহ কয়েকটি এলাকায় পশুর চামড়ায় এ রোগ দেখা গেছে। আমরা চিকিৎসা সেবা দিয়ে গবাদি পশুর এ রোগ নিয়ন্ত্রণে রেখেছি। তবে এ রোগের প্রতিরোধে গবাদি পশুর বাসস্থান সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।