ইসলামকাটী (তালা) প্রতিনিধি: তালার ইসলামকাটী বদর মোড় থেকে ইসলাকাটী ব্রিজে যাওয়ার একমাত্র রাস্তাটি অনেক দিন যাবৎ চলাচলের অনুপযোগী হয়ে গেছে। একাধিক স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। ফলে সামান্য বৃষ্টি হলেই গর্তে পানি জমে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে এলাকার কিছু তরুণ মিলে রাস্তাটিতে ইট ফেলে সাময়িক চলাচল উপযোগী করে তোলার জন্য কাজ করে। তারা জানায় কর্তৃপক্ষকে বারবার জানাবার পরও তারা রাস্তা সংস্কারে কোন উদ্যোগ নেয়নি। বাধ্য হয়ে আমারা এলাকার যুবকরা মিলে রাস্তাটির কিছু অংশ চলাচল উপযোগী করতে সংস্কার করেছি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
