ঢাকাWednesday , 25 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় ওয়ার্কার্স পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত

admin
September 25, 2019 9:27 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলা ওয়ার্কার্স পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার সভাপতি অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক আবুল খায়ের। সভায় সংগঠনের কেন্দ্রীয় কংগ্রেস সফল করার লক্ষে ওয়ার্ড কমিটিগুলো পুণ:বিন্যাস, জেলা, উপজেলা সম্মেলন এবং সভ্য চাঁদা ও লেভি পরিশোধের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় ওয়ার্কার্স পার্টির নেতা অধ্যাপক শেখ জাভিদ হাসান, উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য সন্তোষ কুমার পাল, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রদীপ কুমার, মফিজুল হক জাহাঙ্গীর, পিযুষ কুমার রায়, শাহনুর ইসলাম, তৌহিদুর রহমান সাগর, নুরুল ইসলাম, আল মাহমুদ, জামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।