নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক হায়দার আলি তোতার বাড়ি থেকে ৪৯ হাজার টাকাসহ নয় জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে কয়েক সেট তাশ।
বুধবার সন্ধ্যায় গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শহরের মুনজিতপুরে হায়দার আলি তোতার বাড়িতে এই অভিযান চালায় পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারান চন্দ্র পাল জানান, গোপন সূত্রে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলতুৎমিশের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় নয় জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪৯ হাজার টাকাসহ কয়েক কার্টুন তাস,গোলাকার টেবিল এবং খাতাপত্র জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন মো. কামরুজ্জামান, মো. আলাউদ্দিন, সাইফুল ইসলাম, গোলাম রব্বানি,শরিফুল ইসলাম, মো. শাহিন, আব্দুর রাজ্জাক, মাহমুদুল হক ও মো. জামাল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
