শ্যামনগর প্রতিনিধি: শিশু শ্রম বন্ধের দাবিতে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম এ আবেদন করেন। এ আবেদনে উল্লেখ করা হয়, উপক‚লীয় অঞ্চলের শিক্ষা, বৈচিত্র্য, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, হতদরিদ্রদের অধিকার আদায়ে এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সরকারের এসডিজি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সিডিও ইয়ুথ টিম। সম্প্রতি সময়ে আমাদের কাছে একটি বিষয় খুবই বেদনাদায়ক এবং হতাশাজনক বলে মনে হয়েছে যে, শ্যামনগর উপজেলার বিভিন্ন দোকান, কলকারখানা, ভ্যানচালক, ভাটার শ্রমিক সহ বিভিন্ন স্থানে স্বল্প মজুরিতে শ্রমিক নিয়োগ দিতে শিশুদের ব্যবহার করা হচ্ছে। যা অদূর ভবিষ্যতে বাংলাদেশের জন্য এক ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে বলে মনে করছি। এছাড়া অত্র উপজেলা থেকে দেশের বিভিন্ন স্থানে ভাটার শ্রমিক হিসেবে প্রতিবছর এই এলাকার অধিকাংশ অসচ্ছল পরিবারের শিশুদের আর্থিক লোভ দেখিয়ে ভাটার শ্রমিক হিসেবে নিয়ে যাওয়া হয়। যা অন্যবারের চেয়েও এবার বেশি পরিমাণ শিশুকে তাদের বিদ্যালয়ের পাঠদান বন্ধ করে ভাটার শ্রমিক হিসেবে নিয়ে যাওয়া হবে বলে আমরা আশঙ্কা করছি। এ বিষয়ে প্রতিটি ইউনিয়নে সিডিও ইয়ুথ টিমের সদস্যরা শিশু শ্রম বন্ধে ক্যাম্পেইন করতে আগ্রহী। সাথে সাথে আপনি এবং সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগনের সহযোগিতা প্রয়োজন। তাদের আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজজামান শ্যানগনগর উপজেলা ১২ টি ইউপি চেয়ারম্যানকে শিশু শ্রম বন্ধে এলাকায় মাইকিং এবং সচেতনতা সৃষ্টির জন্য চিঠি প্রেরণ করা হবে বলে জানান। এ সময় উপস্থিত ছিলেন, শ্যামনগর সরকারি মহসিন কলেজ ইউনিটের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শেখ ফয়সাল হোসেন, সদর ইউনিটের সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান, শাহিনুর রহমান, মো. শাহরিয়া চৌধুরী ইমন, ইমরান হোসেন, শাহিন আলম, মাসুম বিল্লাহ, ইলিয়াস হোসেন, নাসিম আলী, শাহ আলম, আশিকুর রহমান, সদর ইউনিটের সাধারণ সম্পাদক শরীফ হোসেন, হায়দার আলী, মিয়ারাজ হোসেন, শাহিন আলম, সোহাগ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
