শ্যামনগর প্রতিনিধি: “মনের মত স্কুল পেলে শিখব মোরা হেসে খেলে” এই প্রতিপাদ্যকে নিয়ে শ্যামনগরে মীনা দিবস পালিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১০ টায় শ্যামনগর উপজেলা প্রশাসন এবং উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মীনা দিবস উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজজামান এর নেতৃত্বে র্যালিটি সদরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে উপজেলা চত্বরের অংশীজনের বৈঠকখানায় এস শেষ হয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। এ সময় উপজেলা শিক্ষা অফিসার মো. আকতারুজ্জামান মিলন, মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন, প্রধান শিক্ষক পরিমল কর্মকার, বারসিকের লিয়াঁজো অফিসার গাজী আল ইমরান সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
