ঢাকাTuesday , 24 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’’ অংশ হিসেবে সদর ইউনিয়নে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

admin
September 24, 2019 10:42 pm
Link Copied!

গাজী আল ইমরান, শ্যামনগর প্রতিনিধি: ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ এর অংশ হিসেবে শ্যামনগর সদর ইউনিয়নে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পালিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা প্রশাসন ও শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে সদর ইউনিয়নের নকিপুর গ্রামের হরিতলা সংলগ্ন রাস্তার দুই পাশে এ অভিযান পরিচালিত হয়। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজজামান। এ সময় তিনি বলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল স্যারের নির্দেশে আমরা এ কার্যক্রম হাতে নিয়েছি। শ্যামনগর উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সপ্তাহের প্রতি শুক্রবারে সংশ্লিষ্ট ইউনিয়নের যেকোনো একটি করে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করার নির্দেশ দিয়েছি। এছাড়া জনস্বার্থে সচেতনতা মূলক কর্মকান্ডে তিনি সকল কে অংশগ্রহণ করার অনুরোধ জানান। এ সময় শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের সচিব মো. আমিনুর রহমান, ইউপি সদস্য যথাক্রমে শক্তি শেখর চক্রবর্তী, জি এম আমিনুল ইসলাম, মো. মাসুদ রানা, মলয় কুমার গাইন, মো. আইয়ুব খান ও শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।