ঢাকাTuesday , 24 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুড়িগোয়ালিনীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত

admin
September 24, 2019 8:56 pm
Link Copied!

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে ৪নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্ম পরিকল্পনা সভা ও মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ৩ টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ডিআরআরএ (ডিজএ্যাবল্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ এসোসিয়েশন) এ সভার আয়োজন করে। ৪নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য জি.এম আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডিআরআরএ এর টিম লিডার মো. জামাল উদ্দীন, প্রকল্প সমন্বয়কারী সায়েলাতুল হক বাঁধন, ডি অ্যান্ড ডিও (ডাঁটা অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার) অসিত দেবনাথ, ৪,৫,৬ নং ওয়ার্ড ইউপি সদস্যা মলিনা রাণী রপ্তান, ইউনিয়ন ফ্যামিলি প্লানিং ইন্সপেক্টর জিল্লুর রহমান, বিশ্বজিৎ মন্ডল, গণমাধ্যম কর্মী স.ম ওসমান গনী সোহাগ, ইমাম আব্দুল হাকিম, পুরোহিত তরুণ মুখার্জি, শারীরিক প্রতিবন্ধী রেখা রাণী সরকার, কমিউনিটি ভলান্টিয়ার নিতাই মাঝি, বিজয় মন্ডল, জগদীশ মুন্ডা জয়, সদস্য সচিব প্রশান্ত জোয়াদ্দার প্রমুখ। অনুষ্ঠানে দুর্যোগ কালীন এবং দুর্যোগের পরবর্তী কাজ সম্পর্কে বিষদ আলোচনা ও বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ডিআরআরএ এর ফিল্ড কো-অর্ডিনেটর রামপ্রসাদ মিস্ত্রি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।