ঢাকাTuesday , 24 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পৌর সুযোগ সুবিধা নিশ্চিত হলে ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ বাস্তবায়ন সহজ হবে : এস এম মোস্তফা কামাল

admin
September 24, 2019 9:33 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার মেয়র, কাউন্সিলার ও পৌর কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা পৌরসভা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, পৌরসভার মানুষকে তার ন্যায্য অধিকার দিতে হবে। পৌর সুযোগ সুবিধা নিশ্চিত হলে ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ গড়ে তোলা সহজ হবে। এজন্য দৈনন্দিন কাজের পাশাপাশি প্রতিদিন দুই ঘণ্টা পরিষ্কার পরিচ্ছন্নতায় কাজ করতে হবে। এছাড়া নিজ দায়িত্বে প্রত্যেকের বাড়ি, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, ক্লিনিকসহ সব অফিস আদালত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এ সময় তিনি পৌর মেয়রকে পৌরসভার নয়টি ওয়ার্ডে নয়টি বর্জ্য ট্রান্সফার স্টেশন করে সেখান থেকে বর্জ্য সংগ্রহ পূর্বক ড্যাম্পিং স্টেশনে পাঠানোর পরামর্শ দেন। একই সাথে মাইকিং করে প্রত্যেককে নিজ বাড়ির ময়লা-আবর্জনা সংরক্ষণ করে নির্দিষ্ট ট্রান্সফার স্টেশনে ফেলার ও পৌরসভা কর্তৃক বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য সংগ্রহ কার্যক্রমে সহযোগিতার আহŸান জানান। সভায় পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে পৌরসভার কাছ থেকে অস্থায়ীভাবে লিজ নিয়ে দোকান তৈরিকারক ব্যবসায়ীদের সাথে আলোচনা করে সকল অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে তা না করলে তাদের ট্রেড লাইসেন্স বাতিলসহ নবায়ন বন্ধ করে দেওয়া হবে এবং পৌর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী, পৌর সচিব সাইফুল ইসলাম বিশ্বাস, কাউন্সিলার কাজী ফিরোজ হাসান, শফিক উদ-দৌলা সাগর, শফিকুল ইসলাম বাবু, জ্যোৎছ্না আরা, ফারহা দীবা খান সাথীসহ পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।