ঢাকাTuesday , 24 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা রাজারবাগ জামে মসজিদের সীমানা প্রাচীরের উদ্বোধন

admin
September 24, 2019 9:55 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা রাজারবাগ জামে মসজিদের সীমানা প্রাচীরের উদ্বোধন করলেন জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে মসজিদের সীমানা প্রাচীরের উদ্বোধন করা হয়। মসজিদের উন্নয়নের লক্ষে মসজিদ কমিটির সভাপতি ও সম্পাদকের আন্তরিক প্রচেষ্টায় ইতোমধ্যে মসজিদের অনেক উন্নয়ন হয়েছে। তবে সীমানা প্রাচীর না থাকায় অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন মুসুল্লিরা। বিষয়টি মসজিদ কমিটি জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা এবং জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলামের সাথে বললে মসজিদের উন্নয়নের সীমানা প্রাচীর নির্মাণে ১ লক্ষ টাকা বরাদ্দ দেন। সীমানা প্রাচীর উদ্বোধনকালে মসজিদের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক আর.কে.বাপ্পা, পারুলিয়া ইউনিয়নের ইউপি সদস্য ফরহাদ হোসেন হীরা, মসজিদের সহ-সভাপতি ওয়াজেদ আলীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ সময় জেলা পরিষদের এ সদস্য অসহায় দরিদ্র পথচারীদের মাঝে মশারি ও ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।