ঢাকাTuesday , 24 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা প্রেসক্লাবের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে মশারি ও লিফলেট বিতরণ

admin
September 24, 2019 9:54 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাবের আয়োজনে ডেঙ্গু, মাদক ও সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণার চলমান কর্মসূচীর অংশ হিসেবে মশারি ও লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষদের মাঝে মশারি ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক আর.কে.বাপ্পা, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, কার্যনির্বাহী সদস্য ইয়াছিন আলী, আরিফুল ইসলাম, আশরাফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় এডিস মশা যাতে বিস্তার লাভ করতে না পারে সেজন্য সকলকে উদ্যোগী হয়ে সকলের নিজ বাড়িসহ বাড়ির পাশে পাশের সকল এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ প্রদান করা হয়। সবশেষে দেবহাটা প্রেসক্লাবের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও পোস্টার বিতরণ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।