আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ৩০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী বাবলু সরদার (৩৩) কে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার দাদপুর এলাকার মৃত ইনছার সরদারের ছেলে। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে এসআই বিজন কুমার সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে দাদপুর এলাকা থেকে মাদক বিক্রির সময় হাতে নাতে আটক করেন। এ সময় তার হেফাজতে থাকা ৩০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে আশাশুনি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩(০৯)১৯নং একটি মামলা দায়ের করে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
