ঢাকাMonday , 23 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ

admin
September 23, 2019 9:07 pm
Link Copied!

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শার হাড়িখালী থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে নাভারন-সাতক্ষীরা মহা সড়কের হাড়িখালী মোড়ের পশ্চিম পাশের একটি আম বাগানের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ সূত্র জানায়, লাশের শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে লাশের পাশে একটি বোতল পাওয়া গেছে। তার নাক-মুখে রক্ত লেগে আছে। সে আত্মহত্যা করেছে নাকি তাকে শ্বসরোধ করে হত্যা করা হয়েছে পুলিশ সেটা নিশ্চিত করতে পারেনি। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত ছাড়া কিছু বলা যাবে না। সে কীভাবে মারা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।