গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি: ‘তাল বীজ বপন করি, দক্ষিণ জনপদকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে তাল বীজ রোপণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে নকিপুর খাদ্য গুদাম পরিদর্শক আমিনুর রহমানের উদ্যোগে ইউনিয়নের মাসুদ মোড় টু পোড়াকাটলা দ্বীপায়ন মাধ্যমিক বিদ্যালয় রোডে ৬হাজার তাল বীজ রোপণ করা হয়। বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তাল বীজ রোপণের উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথি ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অসীম কুমার জোয়াদ্দার, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রহুল আমিন সরদার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
