ঢাকাMonday , 23 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

admin
September 23, 2019 8:45 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সহ-সভাপতি নিয়াজ কওছার তুহিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহাদুজ্জামান আহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করে সর্বসম্মতিক্রমে দৈনিক পত্রদূত’র নিজস্ব প্রতিনিধি ও দৈনিক জনতা’র কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি আহাদুজ্জামান আহাদকে সভাপতি এবং দৈনিক দক্ষিণের মশাল এর কালিগঞ্জ ব্যুরো প্রধান গাজী মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি শেখ ইকবাল আলম বাবলু, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, যুগ্ম সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, সাংগঠনিক সম্পাদক এসএম গোলাম ফারুক, অর্থ সম্পাদক বাবলা আহম্মেদ, দপ্তর সম্পাদক আফজাল হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক জিএম বারী, নির্বাহী সদস্য অধ্যাপক সনৎ কুমার গাইন ও নিয়াজ কওছার তুহিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।