ঢাকাMonday , 23 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি এবং মিড ডে মিল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

admin
September 23, 2019 8:53 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’’এবং ‘‘মিড ডে মিল’’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে শিক্ষা অফিসের হলরুমে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মোনায়েম, সহ-সভাপতি রনজিত ঘোষ,মোসলেম আলী,সাধারণ সম্পাদক আন্তজার্তিক প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক গাজী মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ। সভায় ২০২০ সাল মুজিববর্ষ উপলক্ষে ৭ম শ্রেণির শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে ‘‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’’ বিষয়ে কার্যক্রম করার জন্য নির্দেশনা প্রদানসহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি নীতিমালা অনুযায়ী মিড ডে মিল চালুর পরামর্শ প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।