কলারোয়া প্রতিনিধি: কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’- শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের হলরুমে ৭ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফ। এর আগে বিদ্যালয়ের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফকে সালাম জানিয়ে সম্মান প্রদর্শন করেন বিদ্যালয়ের স্কাউট দল। এ সময় বিদ্যালয়ের সভাপতি ডা. আব্দুল জব্বার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সহকারী শিক্ষক আবু বকর ছিদ্দীক, মশিউর রহমান, নাছরিন সুলতানা, তজিবুর রহমান, সাইফুল আলম, জাকিয়া পারভীন, সমীর কুমার সরকার, দেবাশীষ সরদার, রীনা রাণী পাল, নূর জাহান, আসমা খাতুন, মমতাজ, মোজাফফর হোসেন, অফিস সহকারী আমিরুল ইসলাম, ফারুক হোসেনসহ ৭ম শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
