ঢাকাMonday , 23 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতি আহবায়ক কমিটি গঠন

admin
September 23, 2019 11:01 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বাজার কমিটির দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও কল্যাণার্থে ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জয়নগর ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন আল মাসুদ বাবুকে আহবায়ক, ইউপি সদস্য রওশন আলী খা’কে সদস্য সচিব করা হয়। ইউপি সদস্য বজলু সরদার, ইউপি সদস্য রোজিনা খাতুন, সাধারণ ব্যবসায়ী কৃষ্ণপদ ভোলা, জাকির হোসেন মন্টু, মিন্টু পাল, তানিন আহম্মেদ, জয়দেব সাহা, আব্দুল হান্নান, ডা. গোলাম রব্বানীকে সদস্য করে এ কমিটি ঘোষণা করা হয়। আগামী ৩ মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করে বাজারের দায়িত্ব-ভার অর্পণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।