ঢাকাSunday , 22 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

স্কুল কমিটির সভাপতির সংবাদ সম্মেলন : শ্যামনগরের ভেটখালির মানিকখালি স্কুল মাঠ দুর্গা পূজার মেলা উপলক্ষে দোকানিদের জন্য উন্মুক্ত

admin
September 22, 2019 8:53 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার শ্যামনগরের ভেটখালি এ করিম হাইস্কুল মাঠ এবারও দুর্গাপূজার মেলা উপলক্ষে ভ্রাম্যমাণ দোকানিদের জন্য উন্মুক্ত থাকবে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এই সিদ্ধান্ত জানিয়ে বলেছে তাদের কাছে কেউ যাতে কোনো ধরনের চাঁদাবাজি না করতে পারে সে ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে একথা বলেন শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ভেটখালি এ করিম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আকবর আলি। তিনি বলেন আমার নেতৃত্বাধীন ম্যানেজিং কমিটির এই সিদ্ধান্তকে বিকৃতভাবে তুলে ধরে একটি মহল ফায়দা লুটবার চেষ্টা করছে। গত ১৮ সেপ্টেম্বর স্কুল ম্যানেজিং কমিটির সভায় এই মর্মে সিদ্ধান্ত নেওয়া হয় যে দুর্গোৎসব উপলক্ষে যেসব দোকানপাট বিদ্যালয়ের মাঠে বসবে তাদের কাছ থেকে জেন কোনো আর্থিক সুবিধা না নেওয়া হয়। এই সভা চলাকালে সব সদস্যদের সামনে আমি মানিকখালি সার্বজনীন পূজা মন্দির সমিতির সভাপতি সুভাষ চন্দ্র মন্ডলের কাছে ফোন করে জানাই পূজা উপলক্ষে আসা অস্থায়ী দোকানিদের কাছ থেকে কেউ যাতে কোনো টাকা পয়সা গ্রহণ না করে সে দিকে খেয়াল রাখবেন। জবাবে সুভাষ মন্ডল বলেন ‘পুলিশ প্রশাসনসহ অন্যান্যদের টাকা দিতে হয়। সে কারণে দোকানিদের কাছ থেকে প্রতিবছর চাঁদার টাকা নেওয়া হয়। আমি বারবার তাকে বলি বিদ্যালয়ের সম্মানার্থে কোনো টাকা পয়সা নেবেন না। কারণ আমরা তাদের জায়গা দিয়ে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছি’। আকবর আলি আরও বলেন, সুভাষ চন্দ্র মন্ডল আমার কথায় সম্মত না হয়ে টাকা নেওয়ার সমর্থনে কথা বলেন এবং পুলিশকে কটাক্ষ করে ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করেন। তিনি বলেন, সুভাষ মন্ডলের সাথে তার চার মিনিট কথা হয় ‘আমার ০১৭১১৪৮২৫০৯ থেকে তার ০১৯৪৬৫৩৭৭৩৫ নম্বরে’। তার সাথে আমার কথোপকথনের রেকর্ড সিডিডিস্ক আমার হাতে রয়েছে। সংবাদ সম্মেলনে আকবর আলি আরও বলেন এই বিষয়টিকে ভিন্ন খাতে রূপ দিয়ে পূজা মন্দিরের সভাপতি সুভাষ চন্দ্র মন্ডল আমাকে হেয় করার লক্ষে নানা ধরনের উদ্ভট কল্পকথা সাজিয়ে ১৯ সেপ্টেম্বর সাতক্ষীরায় সংবাদ সম্মেলনের নামে মিথ্যাচার করেছেন। আমি এর প্রতিবাদ জানাই। প্রতিকার চাই। বিষয়টি আমি পুলিশসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে জানিয়েছি। তিনি (আকবর আলি) এ ব্যাপারে সাতক্ষীরা পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।