নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার বিকাল ৪ টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বনশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটে। নিহত স্কুল ছাত্রের নাম মুরশিদ আলম (১৫)। সে ওই গ্রামের ফজর আলী গাইনের ছেলে ও বনশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, মুরশিদ বিকালে বাড়ি ফেরার উদ্দেশ্যে স্কুল থেকে বের হয়। এরপর সে স্কুলের সামনের সড়কে আসার সাথে সাথেই বিকট আওয়াজে বজ্রপাত ঘটে। এতে সে ঘটনা স্থলেই নিহত হয়। এদিকে, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
