ঢাকাSunday , 22 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পারিবারিক কলহের জেরধরে কালিগঞ্জের নলতায় গৃহবধূকে পিটিয়ে জখম

admin
September 22, 2019 8:18 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: পারিবারিক কলহের জেরধরে কালিগঞ্জের নলতায় আয়েশা খাতুন (৪০) নামে এক গৃহবধূকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। আহত গৃহবধূ উপজেলার নলতা ইউনিয়নের কাশিবাটি গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।

আহত গৃহবধূর মেয়ে হাজরা পারভীন (২২) জানান, একই গ্রামের জব্বার আলীর ছেলে পিয়ার আলী’র (৩৫) সাথে তাদের দীর্ঘদিন যাবৎ পারিবারিক কলহের জেরধরে বিরোধ চলে আসছিল । যার সূত্রধরে রোববার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫ দিকে পিয়ার আলী (৩৫), তার স্ত্রী মনোয়ারা খাতুন (৩০), ছেলে ইয়াকুব আলী (২৫) তাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এসময় পিয়ার আলী গং তার মা আয়েশা খাতুনকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে স্থানীয়ারা তার মা আয়েশা খাতুনকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার মা’র মাথায় ২১ টি সেলাই দিতে হয়েছে তিনি জানান। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।