বাপ্পী সরকার, চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: এগিয়ে আসছে ‘বিপদ নাশিনী দেবী দুর্গার আগমনী বার্তা’। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা।
সূত্র জানান,কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নে এ বছর ৭টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এজন্য মন্ডপে মন্ডপে চলছে ব্যাপক প্রস্তুতি। কারিগররা দিন-রাত পরিশ্রম করে ইতোমধ্যে মাটির কাজ শেষ করেছেন। এখন চলছে রংতুলির কাজ।
চাম্পাফুল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ঠাকুর দাশ সরকার জানান, ইউনিয়নের থালনা, বালাপোতা, কুমারখালী, কালিবাড়ী ও সাঁইহাটিতে একটি করে এবং ঘুশুড়ী গ্রামে দুইটিসহ মোট ৭টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সনাতন সম্প্রদায়ের মধ্যে আনন্দের জোয়ার বইতে শুরু করেছে। সবকিছু ঠিক থাকলে প্রতিবারের ন্যায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
