ঢাকাSaturday , 21 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরার শ্যামনগর থেকে একটি অস্ত্র ও ৭৪ রাউন্ড গুলিসহ গ্রেফতার-১

admin
September 21, 2019 8:50 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শ্যামনগর থেকে একটি শার্টারগান ও ৭৪ রাউন্ড গুলিসহ একাধিক মামলার আসামি মান্নান সানাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে একই গ্রামের রবিউল জোদ্দারের বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মান্নান সানা (৪০) ওই গ্রামের মৃত জব্বার সানার ছেলে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাবুরা ইউনয়নের পার্শেমারী গ্রাম থেকে হত্যাসহ একাধিক মামলার আসামি মান্নান সানা ওরফে কানা মান্নানকে গ্রেফতার করা হয়। এরপর তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী একই গ্রামের রবিউল জোয়াদ্দারের বাড়িতে তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে একটি শার্টারগান, ৩০ রাউন্ড শার্টার গানের গুলি, চার রাউন্ড ত্রি নট ত্রি রাইফেলের গুলি ও ৪০ রাউন্ড ট-টুবার বন্দুকের গুলি উদ্ধার করা হয়। তবে, এ সময় রবিউল জোয়াদ্দার পলিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তিনি আরো জানান, গ্রেফতারকৃত মান্নান সানার নামে আমিরুল হত্যাসহ ১৩ টি মামলা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।