ঢাকাSaturday , 21 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পারুলিয়ার ৭ম শ্রেণির মেধাবী ছাত্র বাপ্পা বাঁচতে চায়

admin
September 21, 2019 8:44 pm
Link Copied!

পারুলিয়া প্রতিনিধি: দেবহাটার পারুলিয়া ইউনিয়নে ৭নং ওয়ার্ডের ৭ম শ্রেণির মেধাবী ছাত্র বাপ্পা মন্ডল (১৪) বাঁচতে চায়। সে দক্ষিণ পারুলিয়া জেলিয়া পাড়া কেনারাম মন্ডলের ছেলে। বেশ কিছুদিন ধরে সে অসুস্থ থাকায় তার পিতা সাতক্ষীরার স্বনামধন্য কিছু ডাক্তারকে দেখায় এবং তার হার্ডে ছিদ্র আছে বলে জানায় ডাক্তাররা। খুব দ্রæত বাপ্পার হার্ড অপারেশন করতে হবে এই মর্মে পরামর্শ প্রদান করেন বিশেষজ্ঞ ডাক্তার। বাপ্পা মন্ডলের পিতা একজন দিনমজুর, অসহায়। তার পক্ষে বড় অঙ্কের টাকা খরচ করে ছেলের অপারেশন করানো একে বারে অসম্ভব। তাই বাপ্পার পিতা কেনারাম মন্ডল সবার কাছে সাহায্য, সহযোগিতার প্রার্থনা করেছেন। বাপ্পা মন্ডল ২০১৭ সালে পারুলিয়া জেলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে সমাপনী পরীক্ষায় (পিএসসি) তে জি.পি.এ-৫.০০ পেয়েছিল। সে বর্তমানে পারুলিয়া এস.এস. মাধ্যমিক বিদ্যালয়ে ৭ম শ্রেণির নিয়মিত ছাত্র এবং ৩শ’ ২৬ জনের মধ্যে তার রোল-০৩। বাপ্পা মন্ডল জানায়, সে বাঁচতে চায় এবং পড়াশোনা করে সে ডাক্তার হতে চায়। বাপ্পা মন্ডলের এ স্বপ্নকে পূরণ করার জন্য তার অসহায় বাবা ও মা প্রিয় দেশ বাসির কাছে সাহায্য ও আশীর্বাদ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।