ঢাকাSaturday , 21 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খাজরায় সড়ক নির্মাণে অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

admin
September 21, 2019 10:29 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে খাজরা ইউনিয়নে সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হলদেপোতা টু প্রতাপনগর সড়কের মৌলভী আব্দুল লতিফ কলেজ সড়ক মোড়ে এ মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় এলাকাবাসী। সড়কে ব্যবহৃত নি¤œ মানের ইট হাতে নিয়ে বিক্ষুব্ধ মানুষ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে ইউপি সদস্য অনুপ কুমার সানা, সাইফুল মোল্যা, হাফিজুল মোল্যা, রব্বানী মোল্যা, সরবত মোল্যা, শামছুর মোল্যা, লিয়াকত মোল্যা, জাহেদ মোল্যা, জমশেদ মোল্যা, মনিরুল মোল্যাসহ বক্তারা বলেন তুয়ারডাঙ্গা ব্রিজের কাছ থেকে ঘুঘুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত দীর্ঘ ১৫শ’ ৫০ মিটার সড়ক নির্মাণ কাজ শুরু হয়েছে। যার প্রস্থ ১০ ফুট। নির্মাণ কাজে ১ কোটি ৩০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। নির্মাণ কাজ শুরু হলেও কাজে ব্যাপক অনিয়ম করা হচ্ছে। সড়ক নির্মাণ কাজ শুরুর পূর্বে “কাজের তথ্য সংবলিত বোর্ড” স্থাপনের নিয়ম থাকলেও করা হয়নি। কাজের তথ্য চাওয়া হলেও ক্ষমতার দাপট দেখিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে। খোয়া তৈরি ও ইটের কাজের জন্য ২ ও ৩ নং ইট ব্যবহার করা হচ্ছে। খোয়া করার কাজে ব্যবহৃত পিকেট নামের ইটগুলো অধিকাংশই ১ বা ২ নং ইট বা আধলা। তাছাড়া স্কেবেটর-৩ ব্যবহার করে সড়কের পাশ থেকে মাটি কেটে রাস্তায় দেওয়ায় সড়কে ধস নামতে শুরু কয়েছে, সড়ক দুর্বল হয়ে যাচ্ছে। এলাকার মানুষ প্রতিবাদ জানাতে গেলে চাঁদাবাজি মামলা করাসহ নানা হুমকি ধাম-কী দেওয়া হচ্ছে। সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও এলাকাবাসীর সাথে দুর্ব্যবহার ও উপরে ক্ষমতাধর ব্যক্তির ভয় দেখিয়ে হুমকি ধাম-কীর বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ এবং সড়কটির নির্মাণ কাজ সঠিক নিয়মে করানোর ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।