ঢাকাFriday , 20 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় ডেঙ্গুর প্রভাব এখনো কমেনি, আজ পর্যন্ত আক্রান্ত-৭০৫

admin
September 20, 2019 10:15 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ডেঙ্গুর প্রভাব এখনো কমেনি। প্রতিদিনই এডিস মশার কামড়ে নতুন নতুন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন। গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় আরো ১৭ডেঙ্গু রোগীর সন্ধান মিলেছে। এনিয়ে, সাতক্ষীরায় আজ পর্যন্ত মোট ৭০৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে এখনও পর্যন্ত ভর্তি রয়েছে ৫৬ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন আরো ৪৮৮ জন এবং উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে আরো ১৬১ জনকে।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন জানান, হাসপাতালে যারা ভর্তি আছেন তারা এখন আশংকামুক্ত। ডেঙ্গু প্রতিরোধে তিনি এ সময় মশার কামড় থেকে দূরে থাকাসহ মশা যাতে জন্মাতে না পারে সেজন্য বাড়ির আশ পাশ পরিষ্কার করা ও পরিত্যক্ত জিনিস পত্র বোতল, নারকেলে খোসা, টায়ারসহ অন্যান্য জিনিস পত্র পরিষ্কার রাখা এবং ঘুমানোর আগে অবশ্যই মশারি ব্যবহার করার পরামর্শ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।