কুলিয়া প্রতিনিধি: সদর উপজেলার শ্রীরামপুর ফুটবল মাঠে শ্রীরামপুর তরুণ সংঘ আট দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর বিকাল ৪ টায় অনুষ্ঠিত উক্ত সেমিফাইনাল খেলায় ভোমরা বন্দর গোডাউন হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন(১১৫৯/১১৫৫)ফুটবল একাদশ, ভাতশালা ফুটবল একাদশকে ১-০ গোলে টাইব্রেকারে পরাজিত করে,ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। দ্বিতীয় রাউন্ডের উক্ত সেমিফাইনাল খেলায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আ: গফুর, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, ভোমরা হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন(১৯৬৫/০৯) এর সভাপতি আশরাফুল ইসলাম বাবলু, ইউপি সদস্য মোসলেম আলী, সাবেক ইউপি সদস্য বজলুর রহমান, স্থানীয় ওয়ার্ড আ’লীগ এর সভাপতি বাবলু বিশ্বাস, সহিদুল ইসলাম সহিদ সরদার, আ’লীগ নেতা শওকাত আলী গাইন, , শ্রীরামপুর তরুণ সংঘের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম প্রমুখ। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আবু অহিদ বাবলু, নাছির উদ্দীন ও শাম্মু চৌধুরী।
