ডেস্ক রিপোর্ট: রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার সদস্যদের রোটারি ইন্টারন্যাশনাল এর অর্ন্তভ‚ক্তির নম্বরযুক্ত পরিচয়পত্র প্রদান করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সাতক্ষীরা নাইট স্কুলে ক্লাবের রেগুলার মিটিং পরবর্তী এই পরিচয়পত্র প্রদান করা হয়। রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার সভাপতি রো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সদস্যদের মাঝে পরিচয়পত্র প্রদান করেন রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১ এর ডিস্ট্রিক্ট সেক্রেটারি রো. ইব্রাহিম হোসেন রুমন। বিশেষ অতিথি ছিলেন, ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর রো. ইয়ামিন মোস্তাফিজ। এ সময় রোটারি ক্লাব অব সাতক্ষীরার আইপিপি রো. এজাজ আহমেদ, সেক্রেটারি রো. মাসুদ পারভেজ, রো. আরিফুল ইসলাম রহিত, রো. কায়ুম রহমান, রো. আবুল ফরহা তানভীর, রো. আতিক মুজাহিদ, রো. এ কে এম মাহবুবুল ইসলাম, রো. আলামিনুর রহমান, রো. কামরুজ্জামান শামীম, রো. ইয়াকুব হোসেন, রো. খান ফাহিম ফয়সাল প্রমুখ। এ সময় ক্লাবের আয় বর্ধন মূলক প্রকল্পের উদ্বোধন করা হয় এবং রো. খান ফাহিম ফয়সাল কে পিন পরানোর মধ্য দিয়ে নতুন সদস্য হিসেবে অন্তভর্‚ক্ত করা হয়।
