ঢাকাFriday , 20 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফিংড়ীতে ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

admin
September 20, 2019 9:12 pm
Link Copied!

ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল, এন.আই যুব ফাউন্ডেশনের সদস্য সংগ্রহ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বালিথা সামাদের মোড়ে মেহেদী হাসান হারুনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান। প্রধান বক্তা ছিলেন, সদর যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মঈনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, সহ-সভাপতি ও ব্যাংদহা বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হোসেন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আল মাহমুদ মোড়ল, সাধারণ সম্পাদক আব্দুর রহিম সরদার, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম সানা, সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন, অজয় দাশ, ইউনিয়ন যুবলীগের আহŸায়ক মেজবাহউদ্দীন টপি, যুগ্ম-আহŸায়ক শেখ আজমীর হোসেন বাবু, শেখ ফারুক হোসেন প্রমুখ। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য শেখ মেহেদী হাসান হারুন কে সভাপতি, মিজানুর রহমান মিজান কে সাধারণ সম্পাদক ও আব্দুর রাজ্জাক সরদার কে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।