ঢাকাFriday , 20 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় স্বপ্নবাজ তরুণদের সাথে এক কাপ ইউএনও চা ও একটি ভাবনা

admin
September 20, 2019 9:23 pm
Link Copied!

তালা প্রতিনিধি: তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনের উদ্যোগে স্নাতক পড়–য়া ও স্নাতকোত্তর স্বপ্নবাজ শিক্ষার্থীদের সাথে ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে করণীয় সম্পর্কে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলার স্নাতক ও স্নাতকোত্তর পড়–য়া শিক্ষার্থীদের সাথে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে উন্মুক্ত আলোচনা করেন ইউএনও ইকবাল হোসেন। এ সময় ইউএনও উপস্থিত শিক্ষার্থীদের কাছে বিভিন্ন মতামত নেন এবং পরামর্শ প্রদান করেন। উল্লেখ্য, ১৮ সেপ্টেম্বর রাত ৯টা ১৭ মিনিটে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনের অফিসিয়াল ফেসবুকে এক কাপ ইউএনও চা ও একটি ভাবনা শিরোনামে একটি স্টাট্যাস দেন। যেখানে তিনি উল্লেখ করেন, তালা উপজেলার সকল স্নাতক পড়ুয়া ও স্নাতকোত্তর সপ্নবাজ ছেলে মেয়েদের সাথে চায়ের আড্ডা। ভবিষ্যৎ ক্যারিয়ার ভাবনা কী ভাবছে তারা এবং করণীয় বিষয়ে উন্মুক্ত আলোচনা। এরপর থেকেই ফেসবুকে অভিনন্দনের ঝড় বইছে। ফেসুবকের মাধ্যমে তালা উপজেলার সাবেক ইউএনও ফরিদ হোসেন মন্তব্য করেছেন, আইডিয়াটা দারুণ। আমিও দাস নামে একজন কমেন্টে জানান, আপনার মত সকল নির্বাহী অফিসার যদি বেকার যুবকদের কথা ভাবতেন তবে এই দেশ অনেক স্বনির্ভর দেশ হয়ে উঠবে। তন্ময় দে নামে একজন কমেন্টে জানান, ‘গভীর শ্রদ্ধা ও শুভ কামনা । আপনার বক্তব্যের মাধ্যমে প্রতিনিয়ত কিছু না কিছু শিখছি এবং নিজের মধ্যে ধারণা নিচ্ছি। মনের অজান্তেই খুঁজে পাই আপনার সূ² ও সুদক্ষ অভিজ্ঞতার রূপ-রস জীবনের বিভিন্ন ক্ষেত্রে। আল্লাহ আপনার সুস্থ ও দীর্ঘ জীবন দান করুণ’। প্রসঙ্গত, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন তালায় যোগদানের পর থেকে একের পর এক উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে অল্পদিনেই সাধারণ মানুষের মন জয় করে নিয়েছেন। তার কাজের মধ্যে উল্লেখ যোগ্য, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোগীদের কথা ভেবে সাধারণ ওয়ার্ডে এয়ার কন্ডিশন (এসি) ব্যবস্থা করেছেন। পরিষ্কার পরিচ্ছন্নতা, অবৈধ স্থাপনা, অবৈধ গাড়ি পার্কিং, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় অব্যাহত রেখেছেন। ইউএনও’র এমন ব্যতিক্রমী উদ্যোগের কারণে তালা উপজেলাবাসী অল্পদিনেই তাকে ভালোবেসে ফেলেছেন বলে জানিয়েছেন উপজেলার একাধিক ব্যক্তি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।