মীর খায়রুল আলম: সাতক্ষীরাকে পরিস্কার পরিচ্ছনতার আওতায় আনতে জেলা প্রশাসকের উদ্যোগে ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা অভিযান শুরু হয়েছে। শুক্রবার সকাল ৮টায় এই অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসকে এসএম মোস্তফা কামাল। শহরের খুলনা রোড মোড় হতে শুরু হওয়া এই অভিযানে অংশ নেন পৌর মেয়র তাসকিন আহম্মেদ চিশত , অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) বদিউজ্জামন, অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আবু সাঈদ, এনডিসি সজল মোল্যা, পৌর কাউন্সিলার শফিক উদ্দৌলা সাগর, ফরহাদ দীবা খান সাথী, জোৎন্না আরা প্রমুখ।
এসময় জেলা প্রশাসক সড়কের পাশের অবৈধ্য স্থাপনা অপসরন সহ প্রতিটি দোকান পাটের আসে পাশের ময়লা অবর্জনা মুক্ত রাখার নির্দেশ দেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
