ঢাকাFriday , 20 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

admin
September 20, 2019 8:22 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে পঞ্চম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মুছা কারিকর (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত ওই যুবক উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সাতবসু গ্রামের হোসেন আলী কারিকরের ছেলে।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক মনির তরফদার রাজধানী ঢাকার সাভার এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ধর্ষণ মামলার আসামি মুছা কারিকরকে আটক করা হয়। শনিবার সকালে মুছা কারিকরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে বলে জানা গেছে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত: কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সাতবসু (পশ্চিম) গ্রামের মেয়ে ও পঞ্চম শ্রেণির ছাত্রীকে দীর্ঘদিন যাবত উত্যক্ত করছিল ওই গ্রামের হোসেন আলী কারিকরের ছেলে মুছা কারিকর (২৬)। গত ১৩ সেপ্টেম্বর বেলা ২ টার দিকে স্কুলছাত্রীর পরিবারের সদস্যরা দেবহাটা উপজেলায় আত্মীয়ের বাড়িতে গেলে সুযোগ পেয়ে মুছা কারিকর ওই ছাত্রীর শয়নকক্ষে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। স্কুল ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে মুছা কারিকর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এঘটনায় স্কুল ছাত্রীর চাচা ১৪ সেপ্টেম্বর রাতে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন (মামলা নম্বর: ১৪)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।